কালুখালী টাইমস

চট্টগ্রামের সিইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড,আশপাশের ভবন রক্ষার চেষ্টায় ফায়ার সার্ভিস

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় লাগা ভয়াবহ আগুন ৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত আগুনের তীব্রতা আরও বৃদ্ধি পায়, ছড়িয়ে পড়ে ৯ তলা ভবনের নিচতলা পর্যন্ত।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের তাপে আশপাশের একাধিক কারখানা ঝুঁকিতে পড়েছে। তীব্র তাপ কমাতে পাশের কারখানাগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় পানি ছিটিয়ে ভবন শীতল রাখার চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন,
“আগুন নিয়ন্ত্রণে বন্দর, আগ্রাবাদ, ইপিজেড, কালুরঘাট ও চন্দনপুরা স্টেশনের ২৩টি ইউনিট কাজ করছে। আগুন ৯ তলা ভবনের নিচতলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।”

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশও মাঠে কাজ করছে বলে নিশ্চিত করেছেন তিনি।

পাশের কারখানা ‘স্মার্ট জ্যাকেট’-এর কর্মকর্তা শাহনেওয়াজ বলেন,
“আগুনের তীব্র তাপে আমাদের ভবনও গরম হয়ে উঠেছে। আমরা পানি ছিটিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করছি।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর ৭ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা আরও ভয়াবহ হয়ে ওঠে।

তবে রাত ১০টা পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)