
এইচএসসি পরীক্ষায় পঞ্চগড় জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি। এর মধ্যে সবচেয়ে আলোচিত প্রতিষ্ঠান — বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন মৌসুমী জানালেন,
“ভর্তি হওয়ার পরে সবার বিয়ে হয়ে গেছে, এ জন্য কেউ পাস করতে পারেনি।”
পঞ্চগড়ের তিনটি শূন্য পাস প্রতিষ্ঠান:
-
বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ১২ জন, অনুপস্থিত ৪ জন)
-
মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ১ জন)
-
তেঁতুলিয়ার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ (পরীক্ষার্থী ৪ জন, অনুপস্থিত ২ জন)
মাড়েয়া মডেল কলেজের অধ্যক্ষ বলেন, “শিক্ষক না থাকায় একজনও পাস করতে পারেনি।”
তমিজ উদ্দীন কলেজ বোর্ড চ্যালেঞ্জ করবে বলে জানিয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, এই প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হবে এবং ব্যর্থতার কারণ অনুসন্ধান করা হবে।





