কালুখালী টাইমস

পাংশায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এস.কে. পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় উৎসবমুখর পরিবেশে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৪টায় পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাংশা পৌর বিএনপির সভাপতি ও টুর্নামেন্ট উদযাপন কমিটির আহ্বায়ক মো. বাহারাম হোসেন এর সভাপতিত্বে এবং টুর্নামেন্ট উদযাপন কমিটির সদস্য সচিব মো. দেলোয়ার সরদারের পরিচালনায় উদ্বোধনী ম্যাচের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির।

এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর-রশীদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল ও রেজাউল করিম রিংকু, পাংশা পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ মন্ডল, মো. মফিজুল ইসলাম, সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম হুমায়ুন, পাংশা পৌর স্বেছাসেবক দলের আহ্বায়ক মো. সাবু সরদার, পাংশা পৌর যুবদলের আহ্বায়ক মো. সবুজ সরদার, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম (সোহরাব), অগ্রণী ব্যাংক রাজবাড়ী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. এনামুল হক সুজনসহ স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য মাঠের চারপাশে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন পাংশা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

উদ্বোধনী খেলায় কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ ২-০ গোলে পাবনা জেলা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলাটি উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়। খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের দক্ষতা ও পারফরম্যান্সে দর্শকদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়।

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: আড়ম্বরহীন দিনে স্মরণ করা হচ্ছে স্বাধীনতার ‘আতুর ঘর’কে

মুজিবনগর (মেহেরপুর): আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলার

You cannot copy content of this page