Skip to main content

কালুখালী টাইমস

বালিয়াকান্দি চত্রা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

জাকির হোসেন পাটোয়ারী বালিয়াকান্দি প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি চত্রা নদী থেকে মিরাপ মোল্যা (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। তিনি জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মরাবিলা গ্রামের বাসিন্দা।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মরাবিলা এলাকার নিজবাড়ীর নিকট চত্রা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, মিরাপ মোল্লা শুক্রবার রাতে নিখোঁজ হন। পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকেন। পরে শনিবার দুপুর সাড়ে ১২ টার সময় বাড়ীর পাশে চত্রা নদীতে তার মরদেহ পাওয়া যায়। তিনি দীর্ঘদিন ধরে মাথায় সমস্যায় ভুগছিলেন। তিনি ফরিদপুর সিটি কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমানের পিতা।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন বলেন, মাথায় সমস্যা ছিল পরিবারের সদস্যরা জানিয়েছেন। লোকজন বাড়ীর পাশের চত্রা নদী থেকে মরদেহ উদ্ধার করে।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর