কালুখালী টাইমস

পাংশায় চাচার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় জোরপূর্বক পৈত্রিক জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রবিউল মোল্লা ও তার পরিবার। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা মোল্লাপাড়া গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সামছুদ্দিন মোল্লা, চুন্নু মোল্লা, সালাম মোল্লা, জাহানারা খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

ভুক্তভোগী রবিউল মোল্লা জানান, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১৪ শতাংশ জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ওই জমি নিয়ে তার ছোট চাচা বিল্লাল মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে মামলা চলছে।
তিনি বলেন, “প্রথমে আমরা মামলায় রায় পেলেও পরে চাচা আপিল করে রায় নিজের পক্ষে নিয়ে আসে। পরে আমরা উক্ত রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করি। বর্তমানে এ বিষয়ে হাইকোর্টে আপিল মোকর্দ্দমাটি বিচারাধীন রয়েছে। এর মধ্যেই সে জোরপূর্বক আমাদের জমির গাছ কেটে ফেলেছে এবং বসতঘর ভেঙে ফেলেছে।”
তিনি আরও দাবি করেন, “আমরা যেহেতু আইনের আশ্রয় নিয়েছি, তাই মামলার রায় না হওয়া পর্যন্ত যেন সে অপেক্ষা করে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে।”

অভিযুক্ত বিল্লাল মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, “তাদের অভিযোগ মিথ্যা। জমির রায় আদালতে আমার পক্ষেই হয়েছে। তারা যদি হাইকোর্ট থেকে রায় এনে দেখাতে পারে, তাহলে আমি জমি ছেড়ে দেবো।”
তিনি আরও বলেন, “অনেকদিন ধরে ওরা আমার জমি দখল করে রেখেছিল। আদালতের রায় আমার পক্ষে আসার পর আমি জমিতে যাই।”

মামলাটি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন থাকায় ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও সঠিক বিচার দাবি করেছেন।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)