কালুখালী টাইমস

পাংশায় ইমামদের সঙ্গে মতবিনিময়ে হারুন অর-রশীদ

পাংশায় ইমামদের সঙ্গে মতবিনিময়ে হারুন অর

এস.কে. পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ


রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর-রশীদ হারুন পাংশায় বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় পাংশা উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে পাংশা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান।
স্বাগত বক্তব্য ও মূল আলোচনায় ছিলেন মো. হারুন অর-রশীদ হারুন। তিনি বলেন,
“আমরা একটি আদর্শিক রাজনৈতিক ধারায় বিশ্বাসী। আমাদের নেতৃবৃন্দও আপনাদের মতোই মসজিদে গিয়ে ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েন। আপনারা সমাজে মর্যাদাপূর্ণ স্থানে আছেন। তাই ইমামদের রাষ্ট্রীয় বেতন-ভাতা নিশ্চিত করা সময়ের দাবি।”

সভায় আরও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফ-উল ইসলাম মিষ্টি, মো. হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ হোসেন মণ্ডল, মো. মফিজুল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

ইমামদের মধ্যে বক্তব্য রাখেন—
হোগলাডাঙ্গী কামিল মাদ্রাসার অধ্যক্ষ (অব.) মীর আব্দুল বাতেন, পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. খন্দকার মাহবুবুর রহমান, পাংশা উপজেলা মসজিদের ইমাম মো. রুস্তম আলী, পুঁইজোর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ, মুছিদহ বনগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল কাদের, রায়নগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফর রহমান প্রমুখ।

এছাড়া বক্তব্য দেন পাংশা উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, পাংশা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আলীমুজ্জামান, বাগমারা জামে মসজিদের ইমাম মো. রিয়াজুল ইসলাম, মাছপাড়া রেলওয়ে স্টেশন মসজিদের ইমাম হাফেজ সাজ্জাদ হোসেন ও মুফতি নাহিদুল ইসলাম।

বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক মূল্যবোধ ও ইমামদের মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার ভিত্তিতে সমাজ গঠনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা বিএনপির ধর্মীয় সম্পাদক মো. সেলিম মাহমুদ।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন পাংশা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহীম।

#পাংশায় ইমামদের সঙ্গে মতবিনিময়ে হারুন অর-রশিদ

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)