কালুখালী টাইমস

মব সৃষ্টি করে সীতাকুণ্ডে সাংবাদিকের ওপর নৃশংস হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ হামলার শিকার হয়েছেন দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি ও স্থানীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী। রোববার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে কলেজ রোড এলাকায় তাঁর বাড়ির সামনে মব সৃষ্টি করে হামলা চালায় আসাদ নামের এক যুবক ও তার অনুসারীরা

চোখের সামনে সাংবাদিককে পেটাতে পেটাতে থানায় নিয়ে যাওয়া হয়। থানার গেটের সামনেও চলে পিটুনি — পুলিশের উপস্থিতিতেও থামেনি হামলাকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় লিটনকে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপর অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার বর্ণনা:
প্রত্যক্ষদর্শীরা জানান, ৮–১০ জন অস্ত্রধারী যুবক ‘আওয়ামী লীগের দালাল ধর, ইসকন নিধন কর’— এমন স্লোগান দিয়ে লিটনের বাড়ির সামনে জড়ো হয়। এরপর তাকে টেনে-হিঁচড়ে মারধর করে, প্রায় আধা কিলোমিটার হাঁটিয়ে থানায় নিয়ে যায়।

লিটন অভিযোগ করেন, “তারা দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে, আমার ৪৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।”
তার ছেলে রাকেশ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখেছি। বাঁচাতে গেলে আমাকেও মারধর করা হয়।”

সম্প্রতি সীতাকুণ্ডে একাধিক সাংবাদিকের ওপর হামলার চেষ্টা হয়েছে। কয়েকদিন আগেই প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তীর ওপরও হামলার চেষ্টা চালানো হয়।

#মব সৃষ্টি করে সীতাকুণ্ডে সাংবাদিকের ওপর নৃশংস হামলা

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)