চট্টগ্রাম বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চীনা নাগরিক আহত

চট্টগ্রাম বন্দর অফিসার্স কলোনি গেটের সামনে ছিনতাইকারীদের হামলায় এক চীনা নাগরিক গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তার কাছ থেকে একটি আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। বন্দর কর্মকর্তাদের বরাতে জানা যায়, তিনজন ছিনতাইকারী অফিসার্স কলোনি গেটের সামনে ওই বিদেশি নাগরিকের ওপর হামলা চালায়। ছিনতাইকারীরা তার হাঁটুর নিচে ছুরি দিয়ে আঘাত […]
জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াত ইসলামী বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসার কোনো প্রশ্নই আসে না। তিনি বলেন, জামায়াতের রাজনৈতিক দর্শন ও অতীত কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেওয়া এক বিবৃতিতে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন— “তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি […]
সুপার ওভারে ক্যারিবিয়ানদের কাছে বাংলাদেশের হৃদয়ভাঙা হার

রোমাঞ্চকর লড়াইয়ের পর সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে উভয় দলই সমান ২১৩ রান করে ম্যাচ টাই করে, ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে স্বাগতিক ক্যারিবিয়ানরা জয় তুলে নেয় টাইগারদের বিপক্ষে। বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে দারুণ শুরু এনে দেন সৌম্য সরকার (৪৫) ও সাইফ হাসান (১৬)। পরে মাঝারি ইনিংস খেলেন […]
রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ ধরা ১৮ দিনে ১৬২ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা এড়িয়ে চলছে ইলিশ ধরা, ১৮ দিনে ১৬২ জনের কারাদন্ড আশিক হাসান সীমান্ত রাজবাড়ী রাজবাড়ী জেলার পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে গত ১৮ দিনে ১শ ৬২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অভিযানের মাধ্যমে জব্দকৃত প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা মূল্যের জাল পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। […]
পুলিশ সদস্যকে জিম্মি করে চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লুসহ গ্রেপ্তার ২

কুমিল্লার দেবিদ্বারে এক পুলিশ সদস্যকে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিল্লু (৩০) এবং তার সহযোগী জালাল উদ্দিন (৩২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারের পর সোমবার (২০ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোরে কুমিল্লা ডিবি পুলিশ ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ […]
বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে ফাঁসির দড়ি নিয়ে প্রেমিকের অনশন

মানিকগঞ্জের হরিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ফাঁসির দড়ি হাতে অনশন করেছেন এক যুবক।মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার কৌড়ি গ্রামে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রেমিক রবিউল হাসান রবি (২৮) হরিরামপুরের উত্তর মেরুন্ডি এলাকার আজাদ মোল্লার ছেলে এবং ঠিকাদারি পেশায় নিয়োজিত।প্রেমিকা তাহমিনা মিম (২১) স্থানীয় প্রবাসী আব্দুল কুদ্দুসের মেয়ে, মানিকগঞ্জ মহিলা কলেজের অনার্স […]
সালমান শাহ হত্যা মামলায় আসামি হলেন ডন ও সামিরা হকসহ ১১ জন

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা করা হয়েছে।সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এই মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্ত করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ মোট ১১ জনকে। মঙ্গলবার (২১ অক্টোবর) রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. […]
রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ জেলে দণ্ডিত

রাজবাড়ীতে চলমান ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ৫ জেলেকে দণ্ডিত করেছে। রবিবার (২০ অক্টোবর) সদর ও গোয়ালন্দ উপজেলায় পরিচালিত অভিযানে ২.২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৪৪ কেজি ইলিশ উদ্ধার এবং একজন জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সদর উপজেলার তিন জেলেকে ৬ দিন […]
মব সৃষ্টি করে সীতাকুণ্ডে সাংবাদিকের ওপর নৃশংস হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ হামলার শিকার হয়েছেন দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি ও স্থানীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী। রোববার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে কলেজ রোড এলাকায় তাঁর বাড়ির সামনে মব সৃষ্টি করে হামলা চালায় আসাদ নামের এক যুবক ও তার অনুসারীরা। চোখের সামনে সাংবাদিককে পেটাতে পেটাতে থানায় নিয়ে যাওয়া হয়। থানার গেটের […]
মেহেরপুরে ভৈরব ও কাজলা নদী থেকে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেহেরপুরে পৃথক দুটি নদীতে গোসল করতে গিয়ে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে নিখোঁজের ঘণ্টাখানেক থেকে সাত ঘণ্টা পর উদ্ধার করা হয় তাদের মরদেহ। মুজিবনগর উপজেলার রশিকপুর সুইচগেট এলাকায় ভৈরব নদীতে নিখোঁজ হয় দুই শিক্ষার্থী। দীর্ঘ সময় পর স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে। একইদিন সদর উপজেলার পিরোজপুর বিশ্বাসপাড়ার […]