কালুখালী টাইমস

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ ধরা ১৮ দিনে ১৬২ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ ধরা

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা এড়িয়ে চলছে ইলিশ ধরা, ১৮ দিনে ১৬২ জনের কারাদন্ড

আশিক হাসান সীমান্ত রাজবাড়ী

রাজবাড়ী জেলার পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে গত ১৮ দিনে ১শ ৬২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অভিযানের মাধ্যমে জব্দকৃত প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা মূল্যের জাল পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন।

জেলা মৎস্য অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, গত ৪ অক্টোবর থেকে সারা দেশে ইলিশ শিকারের উপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞায় ইলিশ শিকার বন্ধ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সূত্রটি জানায়, অভিযানের শুরু থেকে ২১ অক্টোবর বিকেল তিনটা পর্যন্ত মোট ১শ ৪৪ টি অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে ৪৯টি। এসকল অভিযানে বিভিন্ন মেয়াদে মোট ১শ ৬২জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা মূল্যের ২৩ লাখ ৩৩ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি প্রায় ২৩ মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ১০ হাজার ২ শ টাকা এবং নিলামে নৌকা বিক্রি করে ৯৭ হাজার টাকা আদায় করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, ইলিশের প্রজনন মৌসুম হিসেবে ৪ অক্টোবর থেকে সারা দেশে ইলিশ শিকারের উপর নিষেধাজ্ঞা প্রদান করেছে সরকার। আগামি ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। নিষেধাজ্ঞায় ইলিশ ধরা বন্ধে অভিযান চলমান থাকবে ।

#রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ ধরা ১৮ দিনে ১৬২ জেলের কারাদণ্ড

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও