
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াত ইসলামী বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসার কোনো প্রশ্নই আসে না। তিনি বলেন, জামায়াতের রাজনৈতিক দর্শন ও অতীত কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেওয়া এক বিবৃতিতে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন—
“তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে— এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না।”
তিনি আরও লিখেছেন,
“প্রশাসনে ছদ্মবেশে অনুপ্রবেশ, বিভাজনের রাজনীতি কিংবা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টাগুলো এই মাটিতে আর সফল হবে না।
শহীদের রক্তে ভেজা এই ভূমিতে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের চেতনা আজও জাগ্রত।”
এনসিপি নেতা আরও বলেন,
“বাংলাদেশের কওমী, সুন্নী, হিন্দু, তরুণ ও প্রগতিশীল সবাই আজ এক সেতুবন্ধনে আবদ্ধ— শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার বাংলাদেশ গড়তে। আমাদের দায়িত্ব শুধু প্রতিরোধ নয়, বরং সুরক্ষা — বাংলাদেশের মানচিত্র, ইসলাম ও আলেম-উলামাদের মর্যাদা রক্ষার দায়িত্ব।”
#জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না





