Skip to main content

কালুখালী টাইমস

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ জেলে দণ্ডিত

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ জেলে দণ্ডিত

রাজবাড়ীতে চলমান ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ৫ জেলেকে দণ্ডিত করেছে। রবিবার (২০ অক্টোবর) সদর ও গোয়ালন্দ উপজেলায় পরিচালিত অভিযানে ২.২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৪৪ কেজি ইলিশ উদ্ধার এবং একজন জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলার তিন জেলেকে ৬ দিন করে ও গোয়ালন্দ উপজেলার দুই জেলেকে ৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
অভিযান শেষে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছ এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ মারিয়া হক এবং গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও মো. আসাদুজ্জামান।
অভিযানে জেলা ও উপজেলা মৎস্য দপ্তর, জেলা পুলিশ, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা সহযোগিতা করেন।

মৎস্য বিভাগ জানিয়েছে, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

#রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ জেলে দণ্ডিত

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর