কালুখালী টাইমস

সালমান শাহ হত্যা মামলায় আসামি হলেন ডন ও সামিরা হকসহ ১১ জন

সালমান শাহ হত্যা মামলায় আসামি হলেন ডন ও সামিরা হকসহ ১১ জন

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এই মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্ত করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ মোট ১১ জনকে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এটি এজাহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে এবং তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আদালতের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়। এর আগে সালমান শাহর মা নীলা চৌধুরী আদালতে রিভিশন আবেদন করেন। আবেদনটি মঞ্জুর করে আদালত মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।
ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ নির্দেশ দেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।
তবে মা নীলা চৌধুরী বরাবরই দাবি করে আসছেন — তার ছেলে আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যার শিকার।
পিবিআই-এর প্রতিবেদনেও ‘আত্মহত্যা’ উল্লেখ থাকলেও পরিবার সেটি মেনে নেয়নি।

#সালমান শাহ হত্যা মামলায় আসামি হলেন ডন ও সামিরা হকসহ ১১ জন

ঘরের মেঝে খুঁড়ে বের হলো মায়ের মরদেহ, ছেলে পলাতক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মারুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ নিজ ঘরের মেঝের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

best name for dog 52

The Cat In The Hat; The Trailer & Poster Offer A Fun Look At The New Animated Take On The Dr Seuss Story The Cat

কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত নামা যুবকের মৃত্যু

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ মে) বেলা সাড়ে ১১টার

ঈদের নামাজে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় মারপিট

রাজবাড়ীর পাংশায় ঈদগাহ ময়দানে বক্তব্যের সময় মাইক্রোফোন কেরে নেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় মারপিটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার  (২৮ শে মে)  সকাল ৮ টার দিকে উপজেলার