কালুখালী টাইমস

বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে ফাঁসির দড়ি নিয়ে প্রেমিকের অনশন

বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে ফাঁসির দড়ি নিয়ে প্রেমিকের অনশন

মানিকগঞ্জের হরিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ফাঁসির দড়ি হাতে অনশন করেছেন এক যুবক।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার কৌড়ি গ্রামে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রেমিক রবিউল হাসান রবি (২৮) হরিরামপুরের উত্তর মেরুন্ডি এলাকার আজাদ মোল্লার ছেলে এবং ঠিকাদারি পেশায় নিয়োজিত।
প্রেমিকা তাহমিনা মিম (২১) স্থানীয় প্রবাসী আব্দুল কুদ্দুসের মেয়ে, মানিকগঞ্জ মহিলা কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে রবিউল ও মিমের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয় পরিবারই বিয়েতে সম্মত হয়েছিল। তবে সম্প্রতি মিম বিয়েতে অনীহা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে রবিউল মঙ্গলবার প্রেমিকার বাড়ির সামনে ফাঁসির দড়ি হাতে অনশনে বসেন।

প্রেমিকা মিম জানান, “তার (রবিউল) সঙ্গে শুধু সাধারণ কথাবার্তা হয়েছে, প্রেম বা বিয়ের সম্পর্ক নয়। আমাকে হেয় করার জন্যই এমন কাজ করছে।”

প্রেমিকার মা পারভীন আক্তার বলেন, “মেয়ে রাজি না থাকলে বিয়ের প্রশ্নই আসে না। আমি নিজেও বিপাকে আছি।”

এ বিষয়ে স্থানীয় গালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাস বলেন, “বিষয়টি সংবেদনশীল। পুলিশকে জানানো হয়েছে, দুই পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

#বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে ফাঁসির দড়ি নিয়ে প্রেমিকের অনশন

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)