কালুখালী টাইমস

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা: চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে থানায় ঢুকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. রায়হান (২৬) — তিনি হাটহাজারি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং হাটহাজারি পৌরসভার ফটিকা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

হাটহাজারি থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, আলীপুর রহমানীয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী খুনের ঘটনায় মঙ্গলবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর কিছুক্ষণ পরই রায়হান থানায় গিয়ে ওই আসামিদের তার হেফাজতে দেওয়ার জন্য পুলিশকে চাপ দিতে থাকেন।

ওসি বলেন,

“রাতে তাকে বুঝিয়ে থানা থেকে বের করে দেওয়া হলেও, পরদিন দুপুরে পুনরায় থানায় এসে তিনি একই দাবি করেন। এ সময় পুলিশ তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি এক কর্মকর্তাকে ধাক্কা দেন।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ রায়হানকে গ্রেপ্তার করে। পুলিশের ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, নিহত শিক্ষার্থী তানভীর রহমানীয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিলেন। সহপাঠীদের সঙ্গে বিরোধের জেরে মারধরের শিকার হয়ে তার মৃত্যু হয়।

ঘটনার পর শিক্ষকরা নিহতের বাড়ি গেলে রায়হান তাদের অবরুদ্ধ করে অশোভন আচরণ করেন এবং কয়েক শিক্ষকের নাম ধরে গ্রেপ্তারের হুমকি দেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
#আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা: চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)