কালুখালী টাইমস

পাংশায় নিউ সন্ধান ডায়াগনস্টিক সেন্টারে চুরি

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :

রাজবাড়ীর পাংশা উপজেলা সড়কে অবস্থিত নিউ সন্ধান ডায়াগনস্টিক সেন্টারে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময়ে এ চুরি সংঘটিত হয়।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার হারুন জানান, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে সবাই ফিরে যান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে কর্মী শাহিদা আক্তার এসে প্রতিষ্ঠানের একটি দরজার থাই ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভিতরে প্রবেশ করে দেখা যায়, ল্যাব বিভাগ থেকে একটি কম্পিউটার পিসি ও একটি মনিটর এবং পাশের আরেকটি কক্ষ থেকে আরও একটি মনিটর চুরি হয়েছে।

ধারণা করা হচ্ছে, চোরের দল পাশের গাছ বেয়ে ছাদে উঠে সিঁড়ি দিয়ে নিচে নেমে ভিতরে প্রবেশ করে চুরি সংঘটিত করেছে।

এ ঘটনায় পাংশা মডেল থানার এসআই সাজ্জাদ হোসেন শাওন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনাটির তদন্ত চলছে এবং কর্তৃপক্ষকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)