কালুখালী টাইমস

পাংশায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

পাংশায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৫টায় পাংশা উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে পৌর শহরের থানা মোড় এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভার অনুষ্ঠিত হয়।

সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফ-উল ইসলাম মিষ্টি ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান খান, পৌর যুবদলের আহ্বায়ক মো. সবুজ সরদার, পাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম, যুবদল নেতা মাসুদ রানা জনি, যুবদল নেতা আশরাফুল ইসলাম ফরিদ প্রমুখ।
বক্তারা বলেন, যুবদলের প্রতিষ্ঠার ৪৭ বছরে দেশের গণতন্ত্র রক্ষায় এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার কথা বলেন।
প্রস্তুতি সভা শেষে থানা মোড় এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণের উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

#পাংশায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)