কালুখালী টাইমস

পাংশা সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর এলাহি হোসেন জোয়াদ্দার কর্তৃক অশ্লীল অঙ্গভঙ্গি, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কায়দায় আক্রমণ এবং অপদস্ত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় পাংশা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম. মনোয়ারুল ইসলাম, ভুক্তভোগী শিক্ষক মো. হাফিজুল ইসলাম এবং কয়েকজন ছাত্র-ছাত্রী।
এ.কে.এম. মনোয়ারুল ইসলাম তার বক্তব্যে বলেন, “গত পরশু দিন আমাদের সহকর্মী হাফিজুল ইসলাম এলাহী জোয়ার্দ্দার কর্তৃক শারীরিকভাবে হেনস্তা করা হয়। একজন শিক্ষকের ওপর এমন আক্রমণ সত্যি নিন্দনীয় ও দুঃখজনক।”
এসময় তিনি পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে এহেন ঘটনার নিন্দা প্রকাশ করেন। ভবিষ্যতে যেন শিক্ষকদের ওপর এধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান।

ভুক্তভোগী শিক্ষক মো. হাফিজুল ইসলাম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি পাংশা কলেজ সংলগ্নে একটি বাড়ি নির্মাণ করেছি। এরপর থেকেই এলাহী হোসেন জোয়ার্দ্দার যিনি এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। এলাকার লোকজন তার বাড়ি উচ্ছেদ করে দিলে তিনি পাংশাতে বাড়ি করেন। উনি দীর্ঘদিন ধরে আমাকে, আমার সহকর্মীকে ও শিক্ষার্থীদেরকে হ্যারেজ করে আসছে। বেশ কিছুদিন আগে উনি আমার ওপর আক্রমণ করে, হামলা করে। আমি তার বিরুদ্ধে পাংশা থানায় একটি মামলা দায়ের করি। সেই মামলায় তার ৬ মাসের সাজা হয়, বর্তমানে তিনি জামিনে আছেন। জামিনে আসার পর আবার বেপরোয়া হয়ে উঠেছেন। আচরণগতভাবে ওনার অনেক সমস্যা আছে। উনি শিক্ষার্থীদের সাথে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। তিনি একজন বিকৃত মস্তিষ্কের মানুষ।”
এসময় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার কামনা করেন।

এসময় শিক্ষার্থীরা “শিক্ষকদের অসম্মান ও শিক্ষার্থীদের অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করায় এলাহী হোসেন জোয়ার্দ্দারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী তোলেন। ন্যায্য বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)