কালুখালী টাইমস

রাজবাড়ীতে মোটর মেকানিকের দোকানের এয়ার কম্প্রেসার বিষ্ফোরণে আহত-১

আশিক হাসান সীমান্ত: রাজবাড়ীতে মোটর মেকানিকের দোকানের এয়ার কম্প্রেসার মেশিন (হাওয়ার মেশিন) বিষ্ফোরিত হয়ে মিলন মওলা (৫৫) নামের একজন মারাত্বকভাবে আহতের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌর শহরের চরলক্ষীপুর গ্রামের তালতলা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে একটি মোটর মেকানিকের দোকানে এই দুর্ঘটনাটি ঘটে।

দূর্ঘটনায় আহত মো. মিলন মওলা  শহরের ধুঞ্চি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার স্থানীয় নজর মওলার ছেলে। মিলন মওলা নিজেই দোকানে মেকানিকের কাজ করতেন।

প্রতক্ষদর্শী সূত্র জানায়, প্রতিদিনের মতই মিলন মওলা তার দোকানে কাজ করছিলেন। এসময় হঠাৎ সজোরে বিকট একটি শব্দ শোনা হয়। তখন আশেপাশের লোক  দৌঁড়ে আসলে মিলনকে দোকানের ভেতর থেকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। বিষ্পোরণে মিলনের হাত-পাসহ কয়েকটি স্থানে মারাত্বক ক্ষত তৈরি হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুরুল ইসলাম আজম বলেন, আহত অবস্থায় মিলন নামে একজনকে নিয়ে আসা হয়েছিল। তার হাত-পা সহ কয়েকটি স্থানে মারাত্বক ক্ষত হয়েছে। অনেক স্থানের মাংসপেশি থেকে মাংস বিছিন্ন হয়ে গেছে। প্রাথমিক পর্যায়ের সকল চিকিৎসা তাকে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জাকির হোসেন বলেন, এয়ার কম্প্রেসার ব্যবহারের কিছু নিয়ম মানতে হয়। অনেকদিন ব্যবহারের ফলে মরিচা পরে এটি দুর্বল হয়ে পরে। এয়ার কম্প্রেসার ব্যবহারে মানুষকে আরও সচেতনতা অবলম্বন করতে হবে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও