কালুখালী টাইমস

পাংশায় বিএনপি নেতা আব্দুল আজিজ সরদারের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান মরহুম আব্দুল আজিজ সরদারের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৫টায় পাংশা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌর শহরের থানা মোড়স্থ উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু’র সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান।

এছাড়া বক্তব্য রাখেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফ-উল ইসলাম মিষ্টি ও মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল,পাংশা পৌর বিএনপির সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম খান, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন ও সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ হোসেন মন্ডল।

আরও বক্তব্য দেন যশাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসিবুন্নবী সাচ্চু, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহীম হোসেন খান নেপাল, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এবং সাবেক যুবদল নেতা প্রবাসী রেজাউল আলম।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মফিজুর রহমান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান, রাজবাড়ী জেলা জিয়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুল কুদ্দুস, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন, পৌর যুবদলের আহ্বায়ক মো. সবুজ সরদার, পাংশা পৌর ছাত্রদলের সভাপতি মো. রাশেদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

আলোচনা শেষে মরহুম আব্দুল আজিজ সরদারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আনোয়ারায় চারতলা থেকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ