কালুখালী টাইমস

পাংশায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :রাজবাড়ীর পাংশায় জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও তা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ব্র্যাক-জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের রাজবাড়ী জেলার ব্যবস্থাপক এ,এম মিজানুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন।
আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কুতুব আহমেদ, মেডিকেল অফিসার ডা. পলাশ সিকদার, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. তৈয়বুর রহমান ও ব্র্যাকের প্রোগ্রাম অফিসার সুরাইয়া আক্তার প্রমুখ।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে উদ্ভূত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় জোরদার, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বৃদ্ধি, জনসচেতনতা বাড়ানো এবং রোগ শনাক্তকরণ প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানান।

সভায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপন করেন, কালুখালী উপজেলা ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ্ অফিসার থোয়াই মার্মা।
সভায় হাসপাতালের নার্স, স্বাস্থ্য সহকারী ও সাংবাদিকসহ মোট ২০ জন অংশগ্রহণ করেন।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)