কালুখালী টাইমস

পাংশায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে
দিবসটি উপলক্ষে পাংশা উপজেলা যুবদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি পাংশা জর্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের কালীবাড়ি মোড় এলাকায় এসে শেষ হয়।
পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আমিনুর রহমান ঝন্টু, পাংশা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন, পাংশা পৌর যুবদলের আহ্বায়ক মো. সবুজ সরদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফ-উল ইসলাম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, মো. রেজাউল করিম রিংকু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান খান, স্বেচ্ছাসেবক দল নেতা পাপ্পু, যুবদল নেতা মাসুদ রানা জনি, আশরাফুল ইসলাম ফরিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহমেদ রুবেল, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শিপন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আশিক বিল্লাহ, পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. শামীমুর রহমান শোভনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)