কালুখালী টাইমস

অনৈতিক কাজে ধরা পড়লেন জামায়াত নেতা — দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

ভোলার মনপুরা উপজেলায় বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর বিয়ে করা জামায়াত নেতা মো. শোয়াইবকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কলাতলী ইউনিয়ন জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মো. হুমায়ুন

তিনি জানান, বুধবার রাতে কলাতলী ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এক জরুরি সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নারীঘটিত ঘটনার নিন্দা জানিয়ে শোয়াইবকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

মনপুরা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিমুল ইহসান জসিম বলেন,

“কোনো অপকর্মকারীর স্থান জামায়াতে ইসলামীতে নেই। দলীয় ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে শোয়াইবকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।”

গত মঙ্গলবার রাত ২টার দিকে, ভোলার কলাতলী ইউনিয়নের বাতানখাল এলাকায় এক বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন মো. শোয়াইব।
স্থানীয়রা গাছের সঙ্গে বেঁধে রাখেন তাকে। পরে বিষয়টি জানাজানি হলে তিনি ওই নারীকে বিয়ে করেন।

এই ঘটনাটি শুধু রাজনৈতিক নয়, সামাজিকভাবেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের অপকর্মের কঠোর শাস্তি না হলে সমাজে নেতিবাচক বার্তা যাবে।

#নৈতিক কাজে ধরা পড়লেন জামায়াত নেতা

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)