কালুখালী টাইমস

পাংশায় জাপান এডুকেশন এন্ড জব সেন্টারের শুভ উদ্বোধন

এস.কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জাপান এডুকেশন এন্ড জব সেন্টার পাংশা শাখা। শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে কলেজ রোডের আব্দুল মালেক প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শাখাটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাপান এডুকেশন এন্ড জব সেন্টার পাংশা শাখার ডিজিএম এস. এম কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান মুহ: জাহাঙ্গীর হোসেন ও পাংশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ।
প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও জাপানে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন রিজিক ইন্টারন্যাশনাল, জাপান এডুকেশন এন্ড জব সেন্টারের খুলনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক এম. হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন মাছপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম, মাছপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. জমির উদ্দিন আহমেদ এবং পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে পাংশা শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাপান এডুকেশন এন্ড জব সেন্টার পাংশায় শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা জাপানের শিক্ষা ও কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টির পথ সম্পর্কে দিকনির্দেশনা পাবে, যা এলাকার তরুণ সমাজকে বিদেশে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)