কালুখালী টাইমস

পাংশায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ

এস.কে. পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত বিএনপির “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের ৩১ দফা” লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকালে পাংশা পৌরসভার সরদার বাসস্ট্যান্ড ও মৈশালা বড়গাছি বাসস্ট্যান্ড এলাকায় এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
জানা যায়, রাজবাড়ী-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর-রশীদের নির্দেশনায় ধানের শীষের পক্ষে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন, পাংশা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান (পাপ্পু), উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন, পৌর যুবদলের আহ্বায়ক মো. সবুজ সরদার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবু বক্কার মন্ডল (বকু মন্ডল) ও সহ-সভাপতি আ: জব্বার মন্ডলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পর্যায়ক্রমে উপজেলার সকল এলাকায় এ লিফলেট বিতরণ করা হবে বলে জানা গেছে

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)