কালুখালী টাইমস

পাইলটের ত্রুটির কারণেই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত — তদন্ত প্রতিবেদনের তথ্য

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটের উড্ডয়ন ত্রুটিকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে তদন্ত কমিটি। আজ বুধবার (১৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে এই তদন্ত প্রতিবেদন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বলেন—“ওনার উড্ডয়নের ত্রুটি ছিল। নিয়ন্ত্রণ করতে পারেননি। পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়।”

প্রতিবেদন অনুযায়ী,

  • বিমান নিয়ন্ত্রণ হারানোর কারণ: পাইলটের উড্ডয়নজনিত ত্রুটি

  • মৃতের সংখ্যা: ৩৬ জন

  • সাক্ষাৎকার নেওয়া হয়েছে: ১৫০ জন

  • উদ্ঘাটিত তথ্য: ১৬৮টি

  • সুপারিশ: ৩৩টি

প্রধান সুপারিশসমূহ

  1. বিমান বাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ (initial training) ঢাকার বাইরে স্থানান্তরের প্রস্তাব।

  2. রাজউক বিল্ডিং কোড অনুযায়ী স্কুলের অনুমোদন ছিল না—এ বিষয়টি ভবিষ্যতে কঠোরভাবে মনিটর করার নির্দেশ।

  3. মাইলস্টোন স্কুলে তিনটি সিঁড়ি থাকার কথা থাকলেও ছিল মাত্র একটি—এটি নিরাপত্তা ঘাটতির বড় কারণ হিসেবে চিহ্নিত।

  4. বিমানবন্দরের আশপাশে স্কুল, হাসপাতাল, ওয়্যারহাউজ বা শিল্প প্রতিষ্ঠান নির্মাণে সতর্কতা বজায় রাখার সুপারিশ।

    #পাইলটের ত্রুটির কারণেই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত

আনোয়ারায় চারতলা থেকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ