কালুখালী টাইমস

রাজবাড়ী-২ আসনে হাতপাখা প্রতীকে লড়বেন হাফেজ মাওলানা আব্দুল মালেক

রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে লড়বেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মালেক। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বাসিন্দা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কালুখালী উপজেলা শাখার সভাপতি। দলের উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম আশরাফি জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজবাড়ী-২ আসনে হাতপাখা প্রতীকে […]

পাইলটের ত্রুটির কারণেই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত — তদন্ত প্রতিবেদনের তথ্য

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটের উড্ডয়ন ত্রুটিকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে তদন্ত কমিটি। আজ বুধবার (১৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে এই তদন্ত প্রতিবেদন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বলেন—“ওনার উড্ডয়নের ত্রুটি ছিল। নিয়ন্ত্রণ করতে পারেননি। পরিস্থিতি তার আয়ত্তের বাইরে […]

জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত -স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত

ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠান ২৮ ও ২৯ নভেম্বর জাকির নায়েককে দুই দিনের জন্য ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিল।তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনপূর্ব সময় বিবেচনায় আপাতত […]

You cannot copy content of this page