কালুখালী টাইমস

রাজবাড়ী-২ আসনে হাতপাখা প্রতীকে লড়বেন হাফেজ মাওলানা আব্দুল মালেক

রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে লড়বেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মালেক।

তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বাসিন্দা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কালুখালী উপজেলা শাখার সভাপতি।

দলের উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম আশরাফি জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজবাড়ী-২ আসনে হাতপাখা প্রতীকে হাফেজ মাওলানা আব্দুল মালেককে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়ন প্রাপ্তির পর হাফেজ মাওলানা আব্দুল মালেক বলেন,

“রাজবাড়ী-২ আসনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সমর্থন কামনা করছি। পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল উদ্দেশ্য।”

এদিকে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও