কালুখালী টাইমস

বাড়ির পাশের খালে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিষধর সাপ রাসেল ভাইপারের ছোবলে বাদশা শেখ (৪০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদশা শেখ ওই এলাকার মনির উদ্দিন শেখের ছেলে।

নিহতের ভগ্নিপতি মো. মিলন খোকন শেখ জানান, “সকালে বাড়ির পাশের খালে কচুরিপানা পরিষ্কার করতে নামলে হঠাৎ রাসেল ভাইপার সাপ বাদশাকে কামড় দেয়। পরে বাদশা শেখ নিজেই নিকটস্থ এক কবিরাজের শরণাপন্ন হন। সেখানে তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে মোটরসাইকেলে করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।”

এ বিষয়ে রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, “ আমার ইউনিয়নের বাদশা শেখ নামের এক ব্যক্তি সাপে কামড়ে মারা গেছেন।হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত বাদশা ছিলেন এলাকায় একজন পরিশ্রমী ও সদালাপী ব্যক্তি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, “সম্প্রতি এলাকায় একাধিকবার রাসেল ভাইপার দেখা গেছে, যা গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে।”

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও