কালুখালী টাইমস

পাংশায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ স্মরণে মহোৎসব পালিত

এস,কে পাল সমীর :  রাজবাড়ীর পাংশায় যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ স্মরণে মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) শোভাযাত্রা, ধর্মসভা ও ভক্তি সঙ্গীতা অনুষ্ঠিত হয়। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ পাংশা উপজেলা শাখার আয়োজনে শুক্রবার ভোরে শুভ অধিবাস ও সকাল ৭টা ২৮ মিনিটে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব লগ্নের স্মৃতিচারণের মাধ্যমে মূল আয়োজনের সূচনা হয়। সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়।

সন্ধ্যা ৬টায় ধর্মসভার শুভ উদ্বোধন করেন, শ্রীবিমল চন্দ্র সেন (সঃপ্রঃঋ:), সহ-সচিব, ঋত্বিক পরিষদ, কেন্দ্রীয় সৎসঙ্গ, পরমতীর্থ হিমাইতপুর, পাবনা ও সভাপতি, কুষ্টিয়া জেলা শাখা সৎসঙ্গ।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, সৌমিত্র মজুমদার পলাশ (সঃপ্রঃঋ:), সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সৎসঙ্গ, পরমতীর্থ হিমাইতপুর, পাবনা এবং প্রভাষক, সরকারি কে. এম কলেজ, ভাঙ্গা, ফরিদপুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাংশা উপজেলা শাখার সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাংশা উপজেলা শাখার আহ্বায়ক প্রান্তোষ কুমার কুন্ডু।
ধর্মসভায় সভাপতিত্ব করেন, পাংশা উপজেলা শাখা সৎসঙ্গের সভাপতি সুশান্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পাংশা পৌর শাখা সৎসঙ্গের সভাপতি সুধন কুমার কুন্ডু।
উৎসবের সার্বিক তত্ত্বাবধান করেন, শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ পাংশা পৌর শাখা’র সদস্য সাংবাদিক এস.কে পাল সমীর।
সন্ধ্যায় বিশ্বশান্তি ও দেশের কল্যাণ কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।

ধর্মসভা শেষে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীতানুষ্ঠানে ভাগবতীয় আঙ্গিকে ভক্তি সঙ্গীত পরিবেশন করেন, উপমহাদেশের প্রখ্যাত বাউল শিল্পী রথীন মিত্র, পঞ্চবান ব্যান্ড (মাগুরা), পাশাপাশি স্থানীয় ও বিভিন্ন এলাকার খ্যাতনামা শিল্পীবৃন্দ

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও