কালুখালী টাইমস

কৃষকের কামড়ে প্রাণ গেল সাপের

গ্রামাঞ্চলে সাপে কামড়ের ঘটনা নতুন নয়। ভারতে প্রতি বছর প্রায় ৪৬ হাজার মানুষ সাপের কামড়ে প্রাণ হারান। তবে সম্প্রতি দেশটিতে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা — এক কৃষক সাপের কামড় খেয়ে উল্টো সাপকেই কামড়ে মেরে ফেলেছেন!

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে। স্থানীয় পুলিশ জানায়, ৪ নভেম্বর ধানক্ষেতে কাজ করার সময় ২৮ বছর বয়সী কৃষক পুণিতের পায়ে হঠাৎ একটি কালো কোবরা জড়িয়ে ধরে এবং কামড় দেয়। কিন্তু আতঙ্কিত না হয়ে পুণিত রাগে সাপটিকে ধরে তার মাথায় কামড় দেন।

পুণিত বলেন, “আমি ক্ষেতে কাজ করছিলাম, হঠাৎ সাপটা এসে কামড় দেয়। ব্যথায় অসহ্য লাগছিল, কিন্তু ভয় পাইনি। রাগে আমি সাপটাকে ধরে তার মাথায় কামড় দিই।”

ঘটনাস্থলেই সাপটি মারা যায়, তবে পুণিত জ্ঞান হারাননি। পরে গ্রামবাসীরা দ্রুত তাকে হার্দৌই মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে অ্যান্টি-ভেনম দেন এবং পর্যবেক্ষণে রাখেন।

চিকিৎসক শের সিং জানান, “রাতে পুণিতকে ভর্তি করা হলে আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিই। তার রিপোর্ট স্বাভাবিক ছিল, তাই পরে তাকে ছাড়া হয়েছে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “সাপকে কামড়ানো অত্যন্ত বিপজ্জনক। যদি মুখ বা মাড়ির মাধ্যমে বিষ দেহে প্রবেশ করত, পুণিতের বেঁচে থাকা কঠিন হতো। এমন কাজ কখনোই অনুসরণ করা উচিত নয়।”

গ্রামজুড়ে এখন এই ঘটনাই আলোচনার কেন্দ্রবিন্দু। পুণিত নিজেও এখন বুঝেছেন ঘটনার ঝুঁকি। তিনি বলেন, “আমি জানি না তখন কী ভেবে এটা করেছিলাম — হয়তো রাগে বা আতঙ্কে। এখন বুঝি এটা একেবারে বোকামি ছিল। আমি ভাগ্যবান যে আজও বেঁচে আছি।”

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)