কালুখালী টাইমস

কফিন বন্ধি হয়ে বাড়ি ফিরলেন রাজবাড়ীর যুবক প্রবাসী ফিরোজ

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হওয়া রাজবাড়ীর ফিরোজ তরফদারের (৩০) মরদেহ তার গ্রামের বাড়িতে এসেছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী গাড়িতে কফিনবন্দী মরদেহটি রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের জগতপুর গ্রামে পৌঁছায়।

এ সময় ফিরোজের মা পিয়ারা বেগম আর স্ত্রী জুথি আক্তারের কান্না আর আহাজারিতে ভারী হয় পুরো এলাকা। পরে জুমার নামাজের পর জানাজা শেষে ফিরোজকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গত ১৮ অক্টোবর স্থানীয় সময় বিকেল ৪ টার দিকে সৌদি আরবের তাবুক প্রদেশে আল-ওয়াজ শহরে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান ফিরোজ।

ফিরোজ তরফদার পাঁচুরিয়া ইউনিয়নের জগতপুর গ্রামের দুবাই প্রবাসী মঞ্জু তরফদারের ছেলে। তার জুনায়েদ ইসলাম জিসান নামে তিন বছর বয়সী এক ছেলে রয়েছে।

ফিরোজের ছোট ভাই মিরাজ তরফদার জানান, জীবিকার তাগিদে মাত্র তিন মাস আগে গত ১ আগস্ট সৌদি আরবে পাড়ি জমান ফিরোজ। সেখানে আল-ওয়াজ শহরে স্যানিটারি মিস্ত্রীর কাজ করতেন তিনি। ১৮ অক্টোবর স্থানীয় সময় বিকেল ৪ টার দিকে ওয়াশরুমে গিজার মেশিন স্থাপনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ফিরোজ। এতে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় ইউপি সদস্য মো. সানাউল্লাহ মিজি বলেন, ‘ফিরোজ খুব ভালো ছেলে। মাত্র তিন মাস আগে জীবিকার তাগিদে সে সৌদি আরব পাড়ি জমায়। শুক্রবার সকালে তার লাশ বাড়িতে আসে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও