কালুখালী টাইমস

পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠি

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকালে পাংশা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহকারে পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হতে থাকেন। মিছিলে অংশগ্রহণকারীরা “ধানের শীষ” প্রতীকের পক্ষে নানা শ্লোগান দিতে থাকেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. হারুন অর রশীদ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. কামরুল আলম, যুগ্ম-আহবায়ক মোঃ রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. খালেদ পাভেল এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রোমান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, শরীফ-উল ইসলাম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন, সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খান, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, পৌর যুবদলের আহ্বায়ক মো. সবুজ সরদার, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিপন ইসলাম, পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. শামিমুর রহমান শোভনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)