কালুখালী টাইমস

রাজবাড়ীতে প্রাথমিকের সঙ্গীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে সাংস্কৃতিক মিছিল ও সমাবেশ

 

আশিক হাসান সীমান্ত: রাজবাড়ীতে ‘সংগীত শিক্ষা অপরাধ নয়, এটি আমাদের শিশুর মৌলিক অধিকার’  স্লোগানে প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিকশিক্ষা বিষয়ে শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে সাংস্কৃতিক আবহে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাজবাড়ী জেলা শহরের ঐত্যিবাহী আজাদী ময়দানে রাজবাড়ী জেলার সাধারণ শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীর ব্যানারে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক সংগঠক রেজওয়ান হোসেনের সমন্বয়ে সমাবেশে বক্তব্য দেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোহেল ভেঁড়ো,  বাংলাদেশ বেতার শিল্পী ও সাংস্কৃতিক কর্মী নাজমুল হক সাবু, কলেজ শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ প্রমুখ। এসময় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাহিত্যিক, সংগীতশিল্পী ও সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, সংগীত ও শারীরিক শিক্ষা কোনো বিলাসিতা নয়, বরং শিশুর মানসিক, নৈতিক ও সৃজনশীল বিকাশের মৌলিক উপাদান। সংগীত শেখায় অনুভব করা, সহানুভূতি গড়ে তোলা; আর শারীরিক শিক্ষা শেখায় শৃঙ্খলা, শক্তি ও আত্মনিয়ন্ত্রণ। এই দুটি বিষয় বাদ দিলে শিশুর বিকাশ অসম্পূর্ণ থেকে যায়।

তারা বলেন, এই আন্দোলন কোনো একক গোষ্ঠীর নয় বরং এই আন্দোলনটি প্রতিটি শিশুর, প্রতিটি অভিভাবকের, প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার রক্ষার আন্দোলন। এসময় সকলের স্বার্থের এ আন্দোলনে সকলকে শামিল হওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে প্রতিবাদ স্বরূপ গানের পরিবেশনা ও প্রতীকী সাংস্কৃতিক মিছিলের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: আড়ম্বরহীন দিনে স্মরণ করা হচ্ছে স্বাধীনতার ‘আতুর ঘর’কে

মুজিবনগর (মেহেরপুর): আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলার

You cannot copy content of this page