Skip to main content

কালুখালী টাইমস

পাংশায় পুলিশের অভিযানে গাঁজাসহ কুষ্টিয়ার দুই নারী আটক

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর ) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে পৌর শহরের সরদার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন— কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার নওদাপাড়া গ্রামের রতনের স্ত্রী চাঁদেরা বেগম (৪৬), ও একই জেলার মিরপুর থানার চুনিয়াপাড়া গ্রামের মো. শহিদুল ইসলামের স্ত্রী হালিমা (৪৫)।

জানা যায়, পাংশা মডেল থানার এসআই ওবায়দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সরদার বাসস্ট্যান্ডে বিসমিল্লাহ হোটেলের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে দুই নারীকে আটক করেন। এসময় নারী পুলিশের সহায়তায় তাদের দেহ তল্লাশি চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। জব্দ তালিকা মূলে তা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (এফআইআর নং-৫, জি আর নং-২৫১, তারিখ- ০৯ নভেম্বর ২০২৫) দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর