
ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেছেন, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ এখনো বিদেশি বিনিয়োগকারীদের জন্য পুরোপুরি অনুকূল নয়। তবে সাম্প্রতিক সময়ে সরকারের কিছু পদক্ষেপ প্রশংসনীয় এবং এগুলো অব্যাহত থাকলে পরিস্থিতির উন্নতি সম্ভব।
সোমবার সকালে রাজধানীর বিস মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ-ইতালি সম্পর্ক বিষয়ক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
🔹 বিদেশি বিনিয়োগ আকর্ষণে উন্নতির সুযোগ রয়েছে — “বিনিয়োগ হঠাৎ আসে না, স্থানীয় শাসন ব্যবস্থা, আইন ও নিয়মকানুন শক্তিশালী করা জরুরি,” বলেন রাষ্ট্রদূত।
🔹 অবৈধ অভিবাসনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের পাসপোর্ট র্যাংকিং — অনেক বাংলাদেশি অবৈধ পথে বিদেশে গিয়ে আশ্রয় প্রার্থনা করায় আন্তর্জাতিকভাবে পাসপোর্টের মান কমে যাচ্ছে।
🔹 অবৈধভাবে ইতালি যাওয়া নিরুৎসাহিত করেন — “বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ অভিবাসন অংশীদার। আমরা চাই বৈধ উপায়ে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হোক,” যোগ করেন তিনি
সভায় অংশ নেন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, গবেষক ও দ্বিপাক্ষিক সম্পর্ক সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ-ইতালি সম্পর্কের সম্ভাবনা, শ্রমবাজার, বিনিয়োগ এবং অভিবাসন ইস্যু নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচনের পরও বিনিয়োগবান্ধব নীতিগুলো অব্যাহত থাকবে।
#বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশের পরিবেশ এখনও যথেষ্ট অনুকূল নয়





