কালুখালী টাইমস

ছাত্রলীগ ট্যাগ দিয়ে হাসপাতাল থেকে তুলে নিয়ে ১৬ ঘণ্টা আটকে রেখে ২০ লাখ টাকা দাবি!

ট্টগ্রামে ঘটে গেছে চাঞ্চল্যকর এক ঘটনা—ছাত্রলীগ নেতা পরিচয়ে এক যুবককে হাসপাতাল থেকে তুলে নিয়ে চাঁদা দাবি ও নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীকে ১৬ ঘণ্টা আটকে রেখে একাধিক এটিএম বুথ থেকে ৬০ হাজার টাকা আদায় করার পর ছেড়ে দেওয়া হয়।

রবিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার পার্কভিউ হাসপাতাল থেকে ফয়সাল মাহমুদ নামে এক ওষুধ কোম্পানির প্রতিনিধি‌কে তুলে নেয় অভিযুক্তরা। পরে তাকে রাউজান উপজেলার গহিরা এলাকার একটি পরিত্যক্ত ভবনে আটকে রেখে মারধর ও ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

ফয়সালের বাবা মো. জসিম উদ্দিন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেফতার করে—
🔹 আশরাফুল আমিন (২৯)
🔹 মো. তারিক আসিফ (২৭)
🔹 শাহাদাত হোসেন শান্ত (২০)

ঘটনার ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, চার-পাঁচজন তরুণ প্রকাশ্যে যুবক ফয়সালকে হাসপাতাল থেকে টেনে নিয়ে যাচ্ছেন।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান—

“ছাত্রলীগ নেতা ট্যাগ দিয়ে অপহরণ করা হয়। ভুক্তভোগীর কাছ থেকে ৬০ হাজার টাকা আদায় করা হয়েছে। ২০ লাখ টাকার দাবি করেছিল অপহরণকারীরা। তিনজন গ্রেফতার আছে, বাকিদের ধরতে অভিযান চলছে।”

ফয়সালের বাবার দায়ের করা মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

#ছাত্রলীগ ট্যাগ দিয়ে হাসপাতাল থেকে তুলে নিয়ে ১৬ ঘণ্টা আটকে রেখে ২০ লাখ টাকা দাবি

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও