Skip to main content

কালুখালী টাইমস

ভোলায় গ্যাস খুঁজতে নতুন ১৯ কূপ খনন

দেশের বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রমে গতি আনতে কাজ করছে পেট্রোবাংলা। এরই অংশ হিসেবে ভোলায় নতুনভাবে ১৯টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে গ্যাসের সম্ভাব্য মজুদ নির্ণয়ের লক্ষ্যে।

বুধবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, দেশীয় উৎস থেকে গ্যাসের উৎপাদন বাড়িয়ে জ্বালানির চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য ২০২৫–২৬ সালের মধ্যে ৫০টি এবং ২০২৬–২৮ সালের মধ্যে আরও ১০০টি কূপ খনন ও ওয়ার্কওভার করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

সংস্থাটি জানায়, বাপেক্স কর্তৃক জামালপুর-১ অনুসন্ধান কূপে প্রথমবারের মতো ব্লক-৮ এ বাণিজ্যিকভাবে গ্যাসের সন্ধান মিলেছে। এই গ্যাসক্ষেত্রের পরিমাণ ও বিস্তৃতি নির্ধারণে আরও দুটি কূপ (একটি উন্নয়নমূলক ও একটি অনুসন্ধানমূলক) খননের পরিকল্পনা চলছে।

এছাড়া, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর হরিপুর গ্যাস ফিল্ডে সিলেট-১০ কূপ খননের সময় জ্বালানি তেলের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। সেখানে তেলের বাণিজ্যিক উত্তোলন নিশ্চিত করতে সিলেট-১২ তেল কূপ খনন কার্যক্রম এখন চলমান।

ভোলা অঞ্চলে পাওয়া গ্যাসের মজুদ ও বিস্তৃতি নিরূপণে বর্তমানে ১৯টি নতুন কূপ খননের কাজ চলছে। ওই অঞ্চলে প্রতিষ্ঠিতব্য ইন্ডাস্ট্রিয়াল হাবে এসব গ্যাস সরবরাহের পরিকল্পনা রয়েছে, যা দেশের দক্ষিণাঞ্চলের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একইসঙ্গে, ভূতাত্ত্বিকভাবে গভীর স্তরে গ্যাসের সম্ভাবনা যাচাই করতে তিতাস ও বাখরাবাদ গ্যাস ফিল্ডে (বিজিএফসিএল-এর আওতায়) ২টি এবং বাপেক্সের আওতায় শ্রীকাইল ও মোবারকপুর স্ট্রাকচারে আরও ২টি—মোট ৪টি গভীর কূপ খননের কাজও বর্তমানে চলছে।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর