কালুখালী টাইমস

পাংশায় ধানের শীষের প্রার্থীর দাবিতে অনশনরত রিয়াজুল এখন হাসপাতালে

এস. কে. পাল সমীর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর দাবিতে আমরণ অনশনে বসা মো. রিয়াজুল ইসলাম (৩৬) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ৯ নভেম্বর (শনিবার) দুপুর ২টা থেকে তিনি পাংশা পৌর শহরের পুরাতন বাজার দরগাতলা এলাকায় হযরত শাহ্জুই (রহ.) মাজার শরীফের সামনে আমরণ অনশন শুরু করেন। এরপর ১২ নভেম্বর (বুধবার) রাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অনশনরত রিয়াজুল ইসলাম তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক।
বৃহস্পতিবার দুপুরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, তার শরীরে স্যালাইন চলছে। জানা গেছে, বুধবার রাত থেকে এখন পর্যন্ত তাকে চার ব্যাগ স্যালাইন দেওয়া হয়েছে।
রিয়াজুল ইসলাম জানান, “রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থীর দাবিতে আমি ৯ নভেম্বর দুপুর ২টা থেকে অনশন শুরু করেছি। গতকাল রাতে অসুস্থ হয়ে পড়লে পাংশা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খান ও স্থানীয় নেতাকর্মীরা হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে ভর্তি করালেও আমি এখনো অনশন চালিয়ে যাচ্ছি। বিএনপির মনোনয়ন বোর্ড থেকে কোনো বার্তা না পাওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখব।”

এর আগে অনশনের শুরুতে দেখা যায়, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড, ধানের শীষ প্রতীক ও দলীয় পতাকা নিয়ে এককভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বসে আছেন মাটিতে বিছানো পাটির ওপর; পাশে রাখা একটি কাঁথা তার একমাত্র সঙ্গী।
গত মঙ্গলবার অনশনে থাকা অবস্থায় সাংবাদিকদের তিনি বলেন, “গত ৩ নভেম্বর সারাদেশে ২৩৭টি আসনে প্রার্থীদের মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে জোট প্রার্থীদের জন্য এখনো ৬৩টি আসনে মনোনয়ন দেওয়া হয়নি। এর মধ্যে রাজবাড়ী-২ আসনও রয়েছে। আমরা কোনো জোট প্রার্থী চাই না, আমরা ধানের শীষের প্রার্থী চাই। বিতর্কিত কোনো প্রার্থী এ আসনে গ্রহণযোগ্য নয়।”

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও