কালুখালী টাইমস

কালুখালীতে বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে অপর বাস পুকুরে, আহত ১৩

রাজবাড়ীর কালুখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন যাত্রী। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর বাংলাদেশ হাট এলাকার ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দগামী লোকাল রাজন পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রী উঠিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা এসবি পরিবহনের একটি সুপার ডিলাক্স বাস জোরে ধাক্কা দেয়। এতে লোকাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে কালুখালী ফায়ার সার্ভিস ও পাংশা হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর দুইজনকে গুরুতর অবস্থায় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পাংশা হাইওয়ে থানার ওসি নেহাল উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পর উভয় বাসের অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও