কালুখালী টাইমস

দৌলতদিয়ায় যৌন উত্তেজক ওষুধ খেয়ে যুবকের মৃত্যু!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে যৌন উত্তেজক ওষুধ সেবনের পর বিপ্লব ঘরামী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে যৌনপল্লীর ভেতরে এই ঘটনাটি ঘটে।

নিহত বিপ্লব ঘরামী মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত হারেস উল্লাহ ঘরামীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব যৌনপল্লীর এক পতিতার ঘরে যৌন উত্তেজক ওষুধ সেবনের পর অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, দেশি বাংলা মদ ও অতিরিক্ত যৌন উত্তেজক ট্যাবলেটের সংমিশ্রণেই বিপ্লবের মৃত্যু হয়ে থাকতে পারে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন—

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”

পরিবারের দাবি, বিপ্লব পূর্বে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। অতিরিক্ত ওষুধের প্রভাবে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে।

#দৌলতদিয়ায় যৌন উত্তেজক ওষুধ খেয়ে যুবকের মৃত্যু

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও