কালুখালী টাইমস

নুরাল পাগলের দরবারে হামলা: জামায়াত–বিএনপি–এনসিপি নেতাসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা, অজ্ঞাত আরও পাঁচ শতাধিক

রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরুল হক মোল্লা ওরফে নুরাল পাগলের (৮৫) দরবারে হামলার ঘটনার দুই মাসের বেশি সময় পর অবশেষে নতুন মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নুরাল পাগলের শ্যালিকা শিরিন বেগম গোয়ালন্দের আমলি আদালতে মামলাটি দায়ের করেন।

আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেন মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী শরিফুল ইসলাম জানান, মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৪০০–৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারিত হয়েছে আগামী ২২ ডিসেম্বর।

মামলার প্রধান আসামি করা হয়েছে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার আবদুল মুহিতকে।
এ ছাড়া জামায়াত, বিএনপি, এনসিপি নেতাসহ একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, রাজনৈতিক কর্মী, স্থানীয় সাংবাদিক এবং আইনজীবীও এই মামলায় আসামির তালিকায় রয়েছেন।

গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভের পর বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় নুরাল পাগলের দরবারে হামলা চালানো হয়।
হামলাকারীরা “শরিয়ত পরিপন্থী দাফন” এর অভিযোগ তুলে তার লাশ কবর থেকে তুলে এনে গোয়ালন্দের পদ্মার মোড়ে প্রকাশ্যে পুড়িয়ে দেয়।
এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ও আলোড়ন সৃষ্টি হয়, যার ধারাবাহিকতায় দুই মাস পর মামলাটি দায়ের হলো।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)