কালুখালী টাইমস

পাংশায় চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, অভিযুক্ত গ্রেপ্তার

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. বাচ্চু বিশ্বাস নামের এক ব্যবসায়ী। তিনি উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা শেখপাড়া গ্রামের মৃত বদর উদ্দিন বিশ্বাসের ছেলে ও পাংশা উপজেলা বিএনপির দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক।

 

শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় শরিষা ইউনিয়নের প্রেমটিয়া বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সরিষা ইউনিয়নের মালপাড়া গ্রামের মো. আক্কাসের ছেলে কাবিলের বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়। এ ঘটনায় অভিযুক্ত

 

সংবাদ সম্মেলনে বাচ্চু বিশ্বাস বলেন, গত ১৪ নভেম্বর (শুক্রবার) বিকাল ৫ টার দিকে আমি সরিষা প্রেমটিয়া বিদ্যালয় মাঠে এসে কাবিল আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং ৮ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে সে আমাকে খুন- জখমের হুমকি প্রদান করে। ঘটনার পরদিন শনিবার সকালে নিজের নিরাপত্তার স্বার্থে আমি পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। তিনি এ ঘটনায় আমি প্রশাসনের নিকট অভিযুক্ত কাবিলকে দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচার প্রার্থনা করছি।

 

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সরিষা-প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানাউর রহমান, সহকারী শিক্ষক আতাহার হোসেন, সহকারী শিক্ষক রফিক উদ্দিন, প্রেমটিয়া বয়েজ ক্লাবের সভাপতি কিরন কুমার সেন, সহ সভাপতি বাবু শ্যামল কুমার সিকদার, সরিষা বাজার কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও সরিষা ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বার মো. রশিদ প্রমুখ।

 

এ ব্যাপারে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে বাচ্চু বিশ্বাস নামের একজন থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তার অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ অভিযুক্ত কাবিলকে আজ বিকালে সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)