কালুখালী টাইমস

‘খুঁইজেন না, বয়ফ্রেন্ডের সঙ্গে আছি’ – নিখোঁজ কলেজছাত্রীর খুদেবার্তা

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ২১ বছর বয়সী কলেজছাত্রী পূজা দাস বাড়ি থেকে কলেজে যাওয়ার উদ্দেশে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
তার পরিবার বিষয়টিকে রহস্যজনক বলে দাবি করেছে এবং আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে।

তবে পুলিশের বক্তব্য ভিন্ন। থানার ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন—তাদের কাছে তরুণী নিজেই বার্তা পাঠিয়ে নিশ্চিত করেছে যে সে বয়ফ্রেন্ডের সঙ্গে রয়েছে এবং ভালো আছে। তারপরও তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

নিখোঁজ পূজা দাস বরিশাল সরকারি মহিলা কলেজের সম্মান শ্রেণির ছাত্রী। বাড়ি আগৈলঝাড়ার মধ্য শিহিপাশা গ্রামে। ৯ নভেম্বর সকাল ৭টা ১০ মিনিটে কলেজে যাওয়ার কথা বলে বের হওয়ার পর আর ফেরেননি।

পরিবার সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়ে ব্যর্থ হয়েছে। তবে পূজার ভাই রিমন দাস এ বিষয়ে বিস্তারিত বলতে চাইছেন না। তিনি শুধু নিশ্চিত করেছেন যে জিডি করা হয়েছে এবং পুলিশ বিষয়টি দেখছে।

এদিকে তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম জানান—তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ায় স্বেচ্ছায় কোথাও যাওয়ার সম্ভাবনা বেশি। তদন্ত শুরুর পরই তার হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে যেখানে লেখা—
“আমাকে খুঁইজেন না। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালো আছি।”

পুলিশ জানায়, বার্তা পাঠানো নম্বরটি এরপর থেকে বন্ধ থাকায় সঠিকভাবে যাচাই করা যাচ্ছে না। একই কারণে ট্র্যাকিং করাও কঠিন হয়ে পড়েছে।

ওসি অলিউল ইসলাম আরও বলেন—
পরিবার কোনো ক্লু দিচ্ছে না, পুলিশের সঙ্গে সহযোগিতাও করছে না। তারপরও বিশেষ কৌশলে অবস্থান শনাক্তের চেষ্টা চলছে
পুলিশের ধারণা—তরুণী নিরাপদেই আছেন এবং খুব দ্রুত তাকে উদ্ধার করা যাবে। উদ্ধার করা গেলে নিখোঁজ হওয়ার প্রকৃত কারণও জানা যাবে।

কালুখালীতে পিকআপের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে, বৃদ্ধ গুরুতর আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মফিজ উদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

You cannot copy content of this page