কালুখালী টাইমস

পাংশায় ঋণগ্রস্ত যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশায় সুরুজ খলিফা (৩০) নামের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) সকালের দিকে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামের ইসলাম শেখের গাছের বাগানে এ ঘটনা ঘটে। সুরুজ একই গ্রামের মৃত হবিবর খলিফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। এলাকাবাসী সকালে গাছের সঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে দ্রুত পাংশা থানা পুলিশকে খবর দেন।
পাংশা মডেল থানার এসআই মিনহাজ উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিচে নামিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেন।

নিহতের ভাই জানান, আমার ভাই ধারদেনায় জর্জরিত ছিল। দেনা পরিশোধ করতে না পারার মানসিক চাপে সে চরম সিদ্ধান্ত নেন।

এ ব্যাপারে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, যশাই ইউনিয়নে একজন আত্মহত্যা করেছে এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহটি উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হবে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)