কালুখালী টাইমস

ইউরোপে প্রথমবার খেলতে নেমে ফিলিস্তিনের বিশেষ বার্তা

ফিফার স্বীকৃতি পাওয়ার ২৬ বছর পর অবশেষে ইউরোপের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলল ফিলিস্তিন ফুটবল দল
শনিবার স্পেনের বিলবাও শহরের সান মামেস স্টেডিয়ামে বাস্ক কান্ট্রি দলের বিপক্ষে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়, যা ফিলিস্তিনের ফুটবল ইতিহাসে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বিবেচিত হচ্ছে।

গাজায় চলমান সহিংসতা ও হত্যাযজ্ঞের মধ্যে আন্তর্জাতিক সংহতি জানানোর উদ্দেশ্যে আয়োজন করা হয় ম্যাচটি।
স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৫০ হাজার দর্শক ফিলিস্তিনের পতাকা ও সংহতির ব্যানার উড়িয়ে ম্যাচটিকে রাজনৈতিক ও মানবিক বার্তার মঞ্চে পরিণত করেন।

ম্যাচ শুরুর আগে ফিলিস্তিনের খেলোয়াড়রা ‘গণহত্যা বন্ধ কর’ লেখা ব্যানারের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন।
দর্শকরাও শহরের মধ্য দিয়ে শোভাযাত্রা, পতাকা মিছিল ও ব্যানার প্রদর্শনের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি জানান।

স্টেডিয়ামে ফিলিস্তিন জাতীয় দলের সাবেক অধিনায়ক সুলেইমান আল-ওবেইদ–এর ছবি উন্মোচন করেন সমর্থকরা।
ইসরায়েলি হামলায় নিহত এই তারকার স্মরণে মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন।

নিছক ফুটবল ম্যাচ নয়, বরং ফিলিস্তিনের নিহত ও নির্যাতিত মানুষদের স্মরণে এক মানবিক প্রতীকী আয়োজন ছিল এটি।
ম্যাচে অবশ্য ৩–০ গোলে জেতে অ্যাথলেটিক বিলবাও, রিয়াল সোসিয়েদাদসহ বিভিন্ন ক্লাবের খেলোয়াড়ে গঠিত বাস্ক দল

আগামীকাল বার্সেলোনায় কাতালানুনিয়া একাদশের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ফিলিস্তিন।
স্পেনে গত দুই বছরে জায়নবাদী বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি বড় প্রতিবাদ হয়েছে, বিশেষ করে বাস্ক কান্ট্রি অঞ্চল এর কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।

আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত গাজায় প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশ নারী ও শিশু।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)