কালুখালী টাইমস

শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণায় পাংশা বিএনপির আনন্দ মিছিল

এস,কে পাল সমীর : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে—এমন ঘোষণার পর রাজবাড়ীর পাংশায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর পাংশা পৌর শহরের মালেক প্লাজার সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম হুমায়ুন মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন মণ্ডল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন, পৌর যুবদলের আহ্বায়ক সবুজ সরদার ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও