কালুখালী টাইমস

রাজবাড়ী-২ এ ধানের শীষের প্রচারণায় বিএনপি নেতা মুজাহিদের মোটরসাইকেল শোডাউন

এস.কে. পাল সমীর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রচারণা শুরু করেছেন রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি মো. মুজাহিদুল ইসলাম মুজাহিদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিপুল সংখ্যক নেতা–কর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন।
মোটরসাইকেল শোডাউনটি পাংশা থেকে শুরু হয়ে বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন বিপুল সংখ্যক জাতীয়তাবাদে বিশ্বাসী কর্মী–সমর্থক।

প্রচারণার একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. মুজাহিদুল ইসলাম বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা ধানের শীষের পক্ষে মাঠে নেমেছি। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যেই আমরা গ্রামগঞ্জ ও পাড়া-মহল্লায় প্রচারণা চালাচ্ছি।”
তিনি আরও বলেন, “রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থী যেই হোন না কেন, তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। তবে আমি আশা করি দল আমাকে মনোনয়ন দেবে।”
প্রসঙ্গত, মো. মুজাহিদুল ইসলাম রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের বালিয়া গ্রামের একটি সমৃদ্ধশালী জাতীয়তাবাদী পরিবারের সন্তান। তিনি রাজবাড়ী জেলা বিএনপির অন্যতম নেতা হিসেবে পরিচিত এবং অতীতে বিভিন্ন আন্দোলন–সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। এছাড়াও বিভিন্ন সময় কারাবরণ করেছেন। বর্তমানে তিনি রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও