কালুখালী টাইমস

“দলের দুঃসময়ে পাশে ছিলাম, মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়ী হবো”— মুজাহিদুল ইসলাম

এস,কে পাল সমীর : দলের দুঃসময়ে আমি রাজবাড়ী জেলার মানুষের পাশে ছিলাম। বিগত দিনে স্বৈরাচার সরকারের শাসনামলে আমি ও আমার এলাকার মানুষ নির্যাতনের শিকার হয়েছে। ওইসময় কেন্দ্রীয় ঘোষিত যে কয়টি কর্মসূচি হয়েছে আমি প্রতিটি কর্মসূচি সঠিক ও সুন্দরভাবে পালন করেছি। বিভিন্ন সময় আওয়ামী স্বৈরাচার দ্বারা হামলা-মামলার শিকার হয়েছি। রাজবাড়ী-২ আসনে দল আমাকে মনোনীত করবে এ কারণে যে আমি সবার থেকে এগিয়ে রয়েছি এবং কারা নির্যাতিত।

তিনি বলেন, দল যদি আমাকে এ আসনে ধানের শীষের প্রার্থী করে তাহলে আমি রাজবাড়ী-২ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদে যেতে পারবো।

এসময় তিনি আরও আশা প্রকাশ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসলে রাজবাড়ী জেলা একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নতুন নতুন শিল্পকারখানা, একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

বুধবার (১৯ নভেম্বর) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে প্রচারণা শেষে এ কথা বলেন, রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি রাজবাড়ী জেলা বিএনপির অন্যতম নেতা মো. মুজাহিদুল ইসলাম।

 

এ দিন দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ও বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী মোটরসাইকেল শোডাউন করেন তিনি। মোটরসাইকেল শোডাউনে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।

 

মো. মুজাহিদুল ইসলাম রাজবাড়ী-২ আসনের মানুষের সেবা এবং সুখে দুঃখে যেন পাশে থাকতে পারেন সেজন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

আনোয়ারায় চারতলা থেকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ