কালুখালী টাইমস

এক সপ্তাহে আরও ২০ বার ভূমিকম্পে কাঁপতে পারে বাংলাদেশ!

বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি নতুন করে আলোচনায় এসেছে।
দুই দিনে চারবার ভূমিকম্প অনুভূত হওয়ার পর বিশেষজ্ঞরা সতর্ক করছেন—আগামী এক সপ্তাহেই আরও ২০ বার কম্পন হতে পারে।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় লুকানো একটি মেগাথার্স্ট ফল্ট পাওয়ার তথ্য উদ্বেগ বাড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই ফল্ট সক্রিয় হলে বাংলাদেশে ৯ মাত্রার ভূমিকম্প পর্যন্ত হতে পারে।

বুয়েটের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী জানান, নরসিংদী অঞ্চল এই ভূমিকম্পগুলোর সম্ভাব্য উৎপত্তিস্থল।
তিনি সতর্ক করেন—৫.৭ মাত্রার চেয়েও বড় কম্পন হলে ভয়াবহ দুর্যোগ তৈরি হতে পারে।

ভূতত্ত্ব বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশ তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।
ভারতীয় প্লেট ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষে গেলে বড় ধরনের ধ্বংসের আশঙ্কা থেকেই যায়।

বিশেষজ্ঞরা আরও মনে করিয়ে দেন—১৭৬২ সালে টেকনাফ–মিয়ানমার ফল্টের ভূমিকম্পে সেন্টমার্টিন দ্বীপ ৩ মিটার উঁচু হয়ে গিয়েছিল
বর্তমানে সেই ফল্ট লাইনে আবার শক্তি সঞ্চয় হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)