বালিয়াকান্দিতে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মুজাহিদের মিছিল, পথসভা ও উঠান বৈঠক

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি মো. মুজাহিদুল ইসলাম। রবিবার (২৩ নভেম্বর) বিকালে তিনি পাংশা থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে মোটরসাইকেল শোডাউনসহ বালিয়াকান্দিতে আসেন। শোডাউনটি বালিয়াকান্দির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার বহরপুর […]
প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে, গ্রেপ্তার-মামলা করবে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্য ঘিরে তীব্র আলোচনা চলছে। তিনি বলেন—“আগামী নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়। প্রশাসনের সবাইকে আমাদের আন্ডারে আনতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে।” শনিবার সন্ধ্যার সমাবেশে তিনি আরও দাবী করেন, আসন্ন নির্বাচনে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা […]
বিএনপি প্রার্থীর সমাবেশে খালেদা জিয়াকে ‘জননেত্রী শেখ হাসিনা’ বলে সম্বোধন

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী রিয়াজুল হান্নানের নির্বাচনী আলোচনাসভায় হঠাৎ ঘটে গেল অদ্ভুত এক ঘটনা।সভায় প্রশ্নোত্তর পর্বে এক নারী খালেদা জিয়াকে ভুলবশত ‘আমাদের জননেত্রী শেখ হাসিনা’ বলে সম্বোধন করেন। ঘটনার সঙ্গে সঙ্গে সভাস্থলে উপস্থিত নেতাকর্মীরা বিস্মিত হয়ে ওঠেন।পরিস্থিতি সামলাতে দ্রুত ওই নারীর হাত থেকে মাইক্রোফোনটি নিয়ে নেওয়া হয়। ২১ নভেম্বর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে […]
এক সপ্তাহে আরও ২০ বার ভূমিকম্পে কাঁপতে পারে বাংলাদেশ!

বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি নতুন করে আলোচনায় এসেছে।দুই দিনে চারবার ভূমিকম্প অনুভূত হওয়ার পর বিশেষজ্ঞরা সতর্ক করছেন—আগামী এক সপ্তাহেই আরও ২০ বার কম্পন হতে পারে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় লুকানো একটি মেগাথার্স্ট ফল্ট পাওয়ার তথ্য উদ্বেগ বাড়িয়েছে।বিশেষজ্ঞদের মতে, এই ফল্ট সক্রিয় হলে বাংলাদেশে ৯ মাত্রার ভূমিকম্প পর্যন্ত হতে পারে। বুয়েটের অধ্যাপক মেহেদি আহমেদ […]
মধ্যরাতে তিতুমীর কলেজে ছাত্রদল–শিবির সংঘর্ষ

ঢাকা প্রতিনিধি | কালুখালী টাইমস রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘর্ষের ঘটনা ঘটেছে।শনিবার (২২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে কয়েকজন আহত হন বলে জানিয়েছে পুলিশ। বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, একটি ব্যানার টানানোকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয়। খবর […]